উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ১০:৪৪ এএম , আপডেট: ৩০/০৭/২০২৩ ১০:৪৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্দ সলিম (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

শনিবার (২৯জুলাই) সন্ধ্যার দিকে উখিয়া ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ওই ক্যাম্পের -মোহাম্মদ নজির হোছনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয় শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী নিহত রোহিঙ্গাকে ধরে ২ নাম্বার ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, আরসা সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...