
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মুন্না গ্রুপের গুলিতে কথিত আরসার এক সমর্থক সলিমুল্লাহ নিহত হয়েছে।
বুধবার রাতে উখিয়ার বালুরমাঠের ২ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চত করে ১৪ এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক জানান, বুধবার রাতে উখিয়ার বালুরমাঠের ২ নম্বর ক্যাম্পে মুন্না গ্রুপের কিছু দুষ্কৃতিকারীদের গুলিতে সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যারকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।
Single Page Footer

পাঠকের মতামত