ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ৫:৫০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এবার মো. সলিম (৪৩) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সন্ধ্যায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে পারিবারিক কলহের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. সলিম ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে। এই নিয়ে গেল দুদিনে উখিয়ার ওই ক্যাম্পে দুজন মারা গেছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত সলিম ও আব্বাসের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্বাস উত্তেজিত হয়ে সলিমের মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাকে আশপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক রোহিঙ্গার মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত জেনে বলতে হবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...