উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০১/২০২৩ ১০:০১ এএম

কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্কের জের ধরে ছুরিকাঘাতে মো. জুবায়ের (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ২৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই রোহিঙ্গা যুবক ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মো. হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পে রোহিঙ্গা যুবক শওকত উল্লাহ (২১) ও নুর নাহারের (১৭) মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে গতকাল শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়।

পরবর্তীতে লেদা এপিবিএন ক্যাম্পে ঘটনাটি মীমাংসা করে। এ ঘটনার জের ধরে আজ সকালে শওকত তাঁর প্রেমিকার নিকটাত্মীয় জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত যুবককে আশপাশের লোকজন উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...