ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৫/২০২৩ ৭:৩৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলা উন্নয়নে আরসা, আরাকান আর্মি ও আরএসের অপতৎপরতা দমনে সেনাবাহিনীর সহায়তায় শিগগিরই যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রক্তপাত হচ্ছে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।’

মঙ্গলবার (২৩ মে) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ক্যাম্প থেকে অস্ত্র ও মাদক উদ্ধারে ব্যাপক অভিযান চলবে। রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সভায় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন, চট্টগ্রাম বিভাগের কমিশনারসহ গোয়েন্দা বিভাগের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছর মার্চ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছেন ৯ জন। একই সঙ্গে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আর এসব ঘটনায় হতাহত বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer