প্রকাশিত: ০৪/১০/২০১৭ ৭:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৩ পিএম

বাসস:;
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব নলকূপ ও ল্যাট্রিন নির্মাণ কাজ করছে।

মন্ত্রী আশা করেন, মিয়ানমার শিগিগিরই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। দেশটি থেকে আগতদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এ সমস্যা মিয়ানমারের, তাদেরকেই এর সমাধান করতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, মিয়ানমার থেকে আগত অসহায় আশ্রয়প্রার্থীদের পাশে বর্তমান সরকার শুরু থেকেই ছিল, এখনও আছে। আশ্রয়প্রার্থীরা যাতে মানবিক জীবনযাপন করতে পারে সেজন্য সরকার কাজ করছে। তাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি ত্রাণ সরবরাহের সুবিধার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে নির্মাণাধীন ১০টি রাস্তার কাজ প্রায় শেষ হওয়ার পথে। প্রয়োজনে আরো নলকূপ ও ল্যাট্রিন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন এক হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আকতার, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কুতুপালং ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...