প্রকাশিত: ৩০/০৩/২০২১ ৮:০০ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।রোববার নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান ও কক্সবাজারস্থ শরণাথী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে অগ্নিকাণ্ড রোধে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ বিকেলে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকার চারটি ক্যাম্পে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বসতি ও বিভিন্ন স্থাপনা পুড়ে ছাঁই হয়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়ে অন্তত ৪৫ হাজার রোহিঙ্গা। এ ঘটনায় সরকার এ পযন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারে বল প্রয়োগে বাস্তুচ্যুত হয়ে সাড়ে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসা আরো ৩ লাখ সহ নতুন পুরাতন মিলে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা এখন উখিয়া ও টেকনাফের ৩৪ টি ক্যাম্পে বসবাস করছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer