প্রকাশিত: ২৩/১০/২০১৭ ১:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গার ঢলে ক্ষতির মুখে পড়ছে কক্সবাজারের সীমান্ত এলাকার ফসলের খেত। সীমান্ত পাড়ি দেয়া মানুষ আসছেন কৃষকের মাঠ মাড়িয়ে। দিন দিন বাড়ছে এই ক্ষতির পরিমাণ। আর ফসল হারিয়ে দিশেহারা কৃষক।

আগস্টের শেষে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। উখিয়া, টেকনাফ সীমান্তে নামে আশ্রয়প্রার্থীর ঢল।

দুর্গম এলাকা ফসলের খেত ধরে দলে দলে মানুষ ঢুকতে থাকে কক্সবাজারে। তাদের পায়ের নীচে পড়ে নষ্ট হয় ধান সবজির মাঠ।

এই পরিস্থিতে দিন দিনই বাড়ছেই চাষিদের ক্ষতির পরিমাণ। এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তারা।

স্থানীয়রা বলছেন, ফসল নষ্ট হওয়ার প্রভাব পড়ছে বাজারেও। সবজির অস্বাভাবিক দাম বাড়ার কারণগুলোর একটি হিসেবে বলা হচ্ছে একে।

জেলা কৃষিবিভাগ বলছে, রোহিঙ্গাদের কারণে এরইমধ্যে নষ্ট হয়েছে ৭০ একরের বেশি সবজির মাঠ ১০ একরের বেশি আমনের খেত। এছাড়াও ক্ষতি হয়েছে বিস্তৃর্ণ গো-চারণভূমির।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখনো কোনো সহায়তা পাননি। তারা ঘুরে দাঁড়াতে না পারলে স্থানীয় আর্থ-সামাজিক অবস্থায় বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন অনেকে।

Independent Tv

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...