ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ৯:০৯ এএম

বাংলাদেশে আশ্রয় পাওয়া কোনো রোহিঙ্গা যাতে পাসপোর্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি বেনজীর আহমদের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল হক দুদু, ময়েজ উদ্দিন শরীফ, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন (পাভেল) ও হাছিনা বারী চৌধুরী এতে অংশ নেন। খবর বাংলানিউজের।

বৈঠকে জনগণের সুবিধার্থে ঢাকায় পাসপোর্ট অফিসের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। একই সঙ্গে কোনো রোহিঙ্গা যেন পাসপোর্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় পাওয়া কোনো রোহিঙ্গা যাতে পাসপোর্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।

কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে কার্যকরী উদ্যোগ গ্রহণের সুপারিশও করে কমিটি। পরে বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, জন নিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, কোস্টগার্ড, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও এনটিএমসির মহাপরিচালকরাও উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...