প্রকাশিত: ২৪/০৭/২০২২ ৪:৩১ পিএম

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

আটক ব্যক্তিরা হলেন জয় বিশ্বাস, জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...