উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮/০৪/২০২৫ ৬:০০ পিএম
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আরাকান আর্মি সম্মত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার (০৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে তিনি।

ড. খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবাদমান দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। তাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। তবে উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ।

সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্রিন্সটেক সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২ বছর বিমসটেক সভাপতির দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি এবং মুক্তবাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। এতে শুধু সমুদ্রতীরের দেশ নয়, আরো অনেক দেশ উপকৃত হবে।

সাইডলাইনে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদি জানান, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের।

সোমবার (০৭ এপ্রিল) ইসরাইল বিরোধী বিক্ষোভে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি বলেন, যখনই অন্তর্বর্তী সরকার ভালো কাজ করতে চেয়েছে, তখনই ভালো কাজগুলো লাইনচ্যুত করার একটা চেষ্টা দেখা গেছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer