ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৫ ১০:১৫ এএম

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের উপরে দেবে।

“পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে জনগণ একটু হ্যারেসমেন্ট হয়, পেতে দেরি হয়; রোহিঙ্গাদের জন্য এটা ওঠানো যাচ্ছে না। বাট এটা (হয়রানি) আগে যে পরিমাণ ছিল, এখন কিন্তু ওইটা নেই।”

সোমবার ঢাকার আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, “যদি দেখা যায়- শুধু আইডি কার্ড দিয়ে পারা যায়, তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব। কিন্তু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে আসতেছে।

“পুলিশ রিফর্মস কমিশনের সুপারিশ যদি থাকে, তাহলে তখন অন্য কথা।”

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে- বিদেশি অনেকে আছেন, যাদের ভিসা নেই। তারা থাকছে, চাকরি করছে। ৩১ জানুয়ারির মধ্যে ভিসা নিতে হবে।

“এরপর না হলে আইনগত ব্যবস্থা নেব। এখনও যারা আছে, তারা ধরা পড়লে বিদেশে পাঠিয়ে দেব।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...