প্রকাশিত: ২৯/০৫/২০১৮ ১০:৩১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২০ এএম

অনলাইন ডেস্ক : মোহাম্মদ সালাহকে ইনজুরিতে ফেলে চ্যাম্পিয়নস লিগের ট্রফিতে চুমু খেয়েছেন রিয়াল অধিনায়ক সার্জি রামোস। আর দুঃস্বপ্নের এক রাত কাটিয়েছে লিভারপুল ও তাদের ভক্তরা।

তবে বিতর্ক পিছু ছাড়ছে না রামোসের। কারণ লিভারপুল ভক্তদের কাছে রীতিমতো ভিলেন বনে গেছেন রিয়াল অধিনায়ক।

রামোসের শাস্তি চেয়ে ইতোমধ্যে লিভারপুল ভক্তরা মাঠে নেমে পড়েছে। উয়েফা ও ফিফার কাছে শাস্তি চেয়ে নেমে পড়েছে গণস্বাক্ষর সংগ্রহের কাজে। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ১০০ মিলিয়ন অনুসারি রয়েছে। লক্ষ্য, তাদের মধ্য থেকে নূন্যতম ৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। যেভাবে স্বাক্ষর দিতে হামলে পড়েছেন অনুসারীরা, তাতে লক্ষ্য সীমা তো ছাপিয়ে যাবেই, শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকে, সেটাই দেখার বিষয়। কারণ, এরই মধ্যে প্রায় ৪ লাখের মতো স্বাক্ষর আবেদন পড়েছে। তবে ফিফার ইতিহাস লিভারপুল সমর্থকরা হতাশই করবে।

কারণ তাদের ইতিহাসে এভাবে কাউকে শাস্তি দেওয়ার নজির ফিফার নেই। আর এমন পিটিশনের ভিত্তিতে ফিফা কাউকে শাস্তি দিতে বাধ্য নয়।

এবার সেই আলোচনার পালে নতুন হাওয়া দিলেন মিশরিয়ান উকিল বাসেম ওয়াবা। সালাহকে করা রামোসের ফাউলকে ‘ইচ্ছাকৃত’ উল্লেখ করে রিয়াল অধিনায়কের বিরুদ্ধে বাংলাদেশি টাকায় ৮ হাজার ৪৫১ কোটি টাকার (১ বিলিয়ন ডলার) মামলা করেছেন সেই উকিল। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ তথ্য।

সোমবার মিশরের আদালতে মামলা দায়ের করে ওয়াবা বলেন, রামোস ইচ্ছাকৃতভাবে সালাহকে আঘাত করেছে এবং এজন্য তার শাস্তি পাওয়া উচিৎ। আমি তার বিরুদ্ধে মামলা করেছি এবং ফিফায় অভিযোগ করেছি। আমি ক্ষতিপূরণ আবেদন করবো, যা কিনা ১ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। সালাহসহ মিশরের মানুষকে শারীরিক এবং মানসিকভাবে আঘাত দেয়ায় তার এই শাস্তি প্রাপ্য।

আপাতদৃষ্টিতে এই মামলায় জেতার কোন সম্ভাবনা নেই ওয়াবার। তবে কোনোভাবে মামলায় জিতে গেলে ক্ষতিপূরণ হিসেবে পাওয়া টাকার পুরোটাই মিশরের উন্নতির কাজে দান করে দেবেন বলে জানিয়েছেন ওয়াবা।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer