প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৯:৩০ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
কক্সবাজারের রামুর গর্জনিয়া বিদ্যাপীঠের (কে.জি স্কুল) প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন ওরফে জেকির নিঃর্শত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার ৩০ আগস্ট সকাল ১০টায় ইউনিয়নের আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চু চত্তরে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিল্পী রানী শর্মা বলেন-সরকার বিরোধী কোন কর্মকান্ডে তাঁদের প্রিয় প্রধান শিক্ষক জড়িত নয়। সে ষড়যন্ত্রের শিকার। আমরা তাঁর নিঃর্শত মুক্তির দাবি জানাচ্ছি। এসময় আরও বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহারীয়ার ওয়াহেদ, সহকারি শিক্ষিকা ফাতেমা আক্তার রিনা, তসলিমা আক্তার, ছাত্রনেতা আল ইফাত সিকদার প্রমূখ।

মানববন্ধনে অংশ নেওয়া গর্জনিয়া বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির ছাত্র তানভিরুল আলম বলেন-জেকি স্যার প্রায় সময় আমাদেরকে মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস শুনাতেন। তিনি বলতেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

একই শ্রেণির ছাত্র তানজিদুল ইসলাম বলেন-জেকি স্যার আমাদের অনেক প্রিয়। পুলিশ তাঁকে আটক করেছে। তাঁর মুক্তির জন্য আমরা মানববন্ধন করছি।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়েশা ছিদ্দিকা শাওন বলেন-স্যারকে আমরা দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ে ফিরে পেতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, গত রোববার সকালে গর্জনিয়া বাজার থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে জেকিকে আটক করে পুলিশ। এর পর ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা রুজু করে।

এ ব্যাপারে জেকির বাবা আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন-গত ২৮মে অনুষ্ঠিত গর্জনিয়া ইউপি নির্বাচনে আমার ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরীর পক্ষে কাজ করায় একটি মহল ক্ষিপ্ত। তারাই মূলত রাজনৈতিক নেতা ও পুলিশকে বিভ্রান্ত করে এ ঘটনা ঘটিয়েছে। জেকি সরকার বিরোধী কোন কর্মকান্ডে জড়িত নয়। এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ কামনা করছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer