প্রকাশিত: ০১/১০/২০১৮ ১১:০৭ পিএম , আপডেট: ০১/১০/২০১৮ ১১:০৮ পিএম
২০০ লিটার মদসহ ৩ মহিলা মাদক কারবারি আটক।

অাবুল কাশেম সাগর, রামু (কক্সসবাজার) সংবাদদাতা : 

২০০ লিটার মদসহ ৩ মহিলা মাদক কারবারি আটক।

রামুতে মদসহ তিন মহিলা মাদক ব্যবসায়ীকে অাটক করেছে পুলিশ। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুুুুরের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ফোর্স ।

সোমবার (১ অক্টোবর) রাত ৯ টায় রামু থানার এস আই প্রভাত কর্মকার, এস আই টিটু, এস আই মংচাই, এস আই ইমতিয়াজ, এস আই রহিমা বেগম সঙ্গীয় ফোর্স তাদের কে ২০০ লিটার বাংলা মদ সহ আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হল জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট এলাাকার মৃত মোঃ ইকবালের স্ত্রী গোলবাহার (৫০) একই এলাকার পাহাড় পাড়ার মৃত মোঃ হোছন স্ত্রী খোরশিদা (৪৫), রশিদ নগর ইউনিয়নের জিটি রাস্তা এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সেতার বেগম (৩৫)।

রামু থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, রামু উপজেলাকে চুর, ডাকাত, মাদক মুক্ত সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer