প্রকাশিত: ১৫/০৫/২০২০ ৩:৪২ এএম

সোয়েব সাঈদ :

রামুতে শ্বাসকষ্ট নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন হয়েছে।
রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের লামার পাড়া গ্রামের গুলবাহার বেগম (৬০) করোনা উপসর্গ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ মে) সকালে মারা যান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা সকালে বাড়িটি লকডাউন করেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের একটি দল গুলবাহার বেগমের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন।

এদিকে বিকালে ধর্মীয় বিধান ও সরকারী স্বাস্থ্য বিধি মতে করোনা রোগে মৃত ব্যক্তিদের দাফন -কাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির মাধ্যমে গুলবাহার বেগমের দাফন সম্পন্ন করা হয়।

এসময় দাফন কমিটির প্রধান হিসেবে সার্বিক নির্দেশনা প্রদান করেন-রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন।

দাফন কাজ তত্ত্বাবধান করেন ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার সিনিয়র সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ ও মডেল কেয়ার টেকার মো. আবু বকর ছিদ্দিক।

জানাজায় ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। এসময় রামু থানার এএসআই রাজীব বড়ুয়া ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...