নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/০১/২০২৩ ৭:৫১ এএম

কক্সবাজারের রামু উপজেলার ফঁতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফসানা জেসমিন পপিকে হেনস্তার অভিযোগ উঠেছে ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রামু উপজেলা পরিষদের মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানান, তিনি ফতেখাঁরকুল ইউনিয়নে ভিজিডির তালিকায় তিনজন হত দরিদ্রের নাম জমা দেন। পরবর্তী সময়ে তার দেয়া ঐ উপকারভোগীর নামগুলো তালিকা থেকে কেটে দেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো। উক্ত বিষয়ে সমন্বয় সভায় অভিযোগ উত্থাপন করলে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বক্তব্য চলাকালীন সময়ে মহিলা ভাইস চেয়ারম্যান পপিকে তুই-তোকারি করে অশোভন ও অমার্জিত আচরণের এক পর্যায়ে মাইক্রোফোন ছুড়ে মারতে উদ্যত হন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ইউএনও ফাহমিদা মুস্তফা সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ কিংকর্তব্যবিমুঢ হয়ে পড়েন। পরে উপস্থিত সকলের অনুরোধে স্বাভাবিক হয় পরিস্থিতি।

মহিলা ভাইস চেয়ারম্যান পপি কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন থেকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো মানসিকভাবে তাকে হেনস্থা করে আসছিলেন। এমনকি গত কয়েকদিন আগেও উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা ও এক জনপ্রতিনিধির সামনেও খারাপ প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন চেয়ারমান ভূট্টো।
অভিযোগের বিষয়ে জানতে ফঁতেখারকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করে ও ক্ষুদেবার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
মাসিক সমন্বয় সভায় এমন অপ্রীতিকর ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। এরকম একটি অনাকাঙ্কিত পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন না বলে জানান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, দুপুরের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউএনও’র হস্তক্ষেপে উভয়ের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। পরে উপস্থিত জনসাধারণের সামনে বিষয়টি জানিয়ে দেন মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমন পপি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer