প্রকাশিত: ০১/১০/২০১৮ ৯:১৪ পিএম

সোয়েব সাঈদ, রামু
কক্সবাজারের রামুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ অক্টোবর) বেলা ১২ টায় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হাবিব আহমদ (৫০) একই ইউনিয়নের আলী হোসেন সিকদারপাড়া এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।

স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক জানান, সোমবার সকালে হাবিব আহমদ মৌজিমেরদ্বীপ এলাকায় বাঁকখালী নদীর তীরে সবজি খেতে কাজ করতে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ভাত খাওয়ার জন্য না এলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। বিকাল ৪টার দিকে হাবিব আহমদের মেয়ে সবজি খেতে গেলে বাবার মৃতদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতে হাবিব আহমদের কান ফেটে রক্তক্ষরণ হয়েছে। তাদের ধারনা বেলা ১২টার দিকে সংগঠিত ব্যাপক বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত হাবিব আহমদ ৩ ছেলে, ১ মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer