প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৫:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৫ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামু হাসপাতাল এলাকায় পিকনিকের বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাস মোড়ে বাসটি (চট্টমেট্রো জ ১১-১৬৬৮ নম্বর) উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।

আহতদেরকে প্রথমে রামু হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত ২ জনের নাম জানা গেছে। এরা হলেন- সাইমুম (১৬) ও এরশাদ (১৮)।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...