প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৯:০৩ পিএম

রামু প্রতিনিধি::

কক্সবাজারের রামুতে ছাত্রী ধর্ষনের চেষ্টার ঘটনায় মনসুর আলম (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এব্যাপারে রামু থানায় নারী শিশু ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনসুর কাউয়ারখোপ লট উখিয়া ঘোনা এলাকার আবু তাহের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী (ছদ্ম নাম) রুমি স্কুল ছুটি পর বাড়ির যাওয়ার পথে লম্পট মনসুর জোর পূর্বক ঝাঁপটে ধরে পাশ্ববর্তী সুপারী বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে হাতেনাতে লম্পট মনসুরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

এব্যাপারে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, একজন স্কুল ছাত্রী ছুটির পর বাড়ি ফেরার পথে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা ঘটনা আসলে দুঃখ জনক। অপরাধী যে হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে- ৯(৪)খ ধারায় মামলা রুজু করি। গ্রেফতারকৃত লম্পট মনসুরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...