ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ১০:১৯ পিএম

কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চোরাকারবারি পক্ষের গোলাগুলিতে মো. নবী (৪৫) নামে একজন পাচারকারী নিহত হয়েছে।

ঈদের দিন (৩১ মার্চ সোমবার) বিকাল আনুমানিক বিকালে সাড়ে ৫ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এই ঘটনা ঘটে।

অবৈধভাবে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা গরু টানাটানিকে (পাচার) কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলিতে এই খুনের ঘটনা ঘটে।

নিহত মো. নবী পার্শ্ববর্তী পশ্চিম গুনিয়াকাটার এলাকার মৃত আলী আকবরের পুত্র। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী খুনের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনাটি ঘটেছে গহীন এলাকায়। সন্ধ্যার দিকে পুলিশের একটি দলে ঘটনাস্থলে গেছে। তারা মরদেহ উদ্ধার করে মর্গে নেয়ার কাজ করছে। কারা এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। আরো অধিকতর তদন্ত চলছে, তা বিস্তারিত পরে জানানো হবে। একই সাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে কয়েকটি সূত্র দাবি করেছে, গরু পাচারের হোতা সাইফুল ইসলাম সুজনের গরু টানাকে (পাচার) ভাগাভাগিকে কেন্দ্র করে পাচারকারীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা গোলাগুলিতে রূপ নেয়। এসময় গুলিতে মোঃ নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই গোলাগুলিতে মো. হাছন, মো. হাছন, সানী, হামিদসহ চিহ্নিত আরো কয়েকজন জড়িত ছিলো।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...