ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৭/২০২৩ ৭:২৩ পিএম

এ সরকার রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে। তাই তারা হিরো আলমেও ভীত, হিরোকেও তারা সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারা ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রার্থিতা বাতিল করার পর আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। কেন্দ্রে ভোটার নেই, ভোট দিতে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা হিরো আলমকে পিটিয়ে তামাশার চিত্র তৈরি করেছে। তামাশার গণতন্ত্র চালু করেছে। এরাই চিৎকার করে বলে গণতন্ত্র নাকি এদের হাতেই নিরাপদ।

সোমবার (১৭ জুলাই) বিকালে খুলনায় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকেও জাগ্রত করতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে নগররীর সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, এই মুহুর্তে দেশ সবচেয়ে ভযাবহ সংকটে পড়েছে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। এদের অধীনে নির্বাচনে যাব না। ন্যাড়া বারবার বেল তলায যাবে না। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে সময নস্ট না করে পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন বন্ধে তরুণ সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। এ সরকার বাংলাদেশের মানুষকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। এক দফা এক দাবি বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা হবে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...