উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৮/২০২২ ১২:৪৯ পিএম , আপডেট: ২৪/০৮/২০২২ ৫:৪৭ পিএম

রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী এলাকায় সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সাড়ে ৮ আটটার দিকে লংগদুর কাট্টলী এলাকায় জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফ মূল দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাট্টলী এলাকায় জনসংহতি সমিতি (সন্তু) ও ইউপিডিএফ মূল দলের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘রাতে গোলাগুলির ঘটনা শুনেছি। ওই ঘটনায় কতজন নিহত হয়েছে আমরা নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।’

তিনি আরও বলেন, যেহেতু এলাকাটি দুর্গম তাই পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...