প্রকাশিত: ১১/০৯/২০১৬ ৮:৪০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি
sayeed-pp-2জাতীয় দৈনিক যুগান্তর’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী সায়ীদ আলমগীর। যমুনা মিডিয়া লিমিটেড সংশ্লিষ্টদের সিদ্ধান্ত মতে গত ১ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সম্পাদক স্বাক্ষরিত (যু:/প্র:/নম্বর:৩২৯/৯/১৬) পত্র মূলে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

কক্সবাজার সদরের ঈদগাঁও’র পশ্চিম ভাদিতলার অবসরপ্রাপ্ত শিক্ষক আলী হোছাইন ও গৃহিণী মাহবুব আরা হোছাইনের দ্বিতীয় সন্তান সায়ীদ আলমগীর দেশের অন্যতম শীর্ষ আনলাইন পোর্টাল জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকম’র কক্সবাজার প্রতিনিধি ও স্থানীয় দৈনিক দৈনন্দিনের বার্তা প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। কক্সবাজারের হয়ে দায়িত্ব পালন করছেন ইংরেজি দৈনিক দি ইন্ডিপেনডেন্ট’রও।

তিনি কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইস লিমিটেড এর পাবলিক রিলেশন অফিসার (পিআরও) হিসেবে দায়িত্বপালন করেন। বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করা সায়ীদ আলমগীর ২০১৫ সালে এলএলবি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবীশ অ্যাডভোকেট হিসেবে সিনিয়র আইনজীবি তাপস রক্ষিতের অধীনে কর্মরত রয়েছেন।

তিনি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ বিষয়ক সংগঠন ইয়ূথ এনভয়রণমেন্ট সোসাইটি (ইয়েস)’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer