উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৮/২০২২ ৭:৩৫ পিএম
ফাইল ছবি

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

জাতিসংঘের কর্মসূচির বাইরে অন্য কোনও অনুষ্ঠানে না যাওয়ার শর্তে তাকে ভিসা দেওয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ প্রধানদের নিয়ে তৃতীয় সম্মেলন হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মাদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ৩০ আগস্ট বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলেও আদেশে জানানো হয়।

সফর ও ট্রানজিটের সময় তারা ‘কর্মরত হিসেবে গণ্য হবেন’ জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে।

সূত্রে জানা গেছে, এ সফরের পুরো অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বা পুলিশের বাজেট থেকে খরচ করা হবে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইজিপি বেনজীর আহমেদকে মনোনীত করা হয়েছে।

গত বছরের ৯ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ)।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন- র‌্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান ও র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ। এরমধ্যে সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‌্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...