ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৩ ৫:৪৬ পিএম

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১২০ টন জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সহায়তা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নৌ বাহিনীকে। এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শুভেচ্ছা’।

শনিবার নৌ বাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ এই মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে। বিতরণ শেষে দেশে ফিরবে আগামী ৯ জুন।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ক্যাপ্টেন এম মিজানুর রহমানের নেতৃত্বে ২৫০ জনের একটি দল চট্টগ্রাম থেকে মিয়ানমারে উদ্দেশে আজ রওনা হবে। ৯ জুন ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বাংলাদেশে ফিরবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চার হাজার ৫০০ কেজি চিকিৎসা সামগ্রী, ১৫০ সেট তাবু, সাত হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার।

মামুন চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবেলায় এই সহায়তা বাংলাদেশ সরকারের অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ মানসিকতার পরিচয় বহন করবে। এছাড়া বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিরাজমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই অপারেশন সাহায্য করবে।

গত ১৪ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঝড়ে মিয়ানমারের উপকূলবর্তী অঞ্চল বিশেষত আরাকান রাজ্যের প্রধান শহর সিতওয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মিয়ানমারের সরকারি হিসেবে মৃতের সংখ্যা প্রায় ২০০ বলে উল্লেখ করা হয়

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...