প্রকাশিত: ১৫/০৮/২০২১ ৩:২৩ পিএম

স্পেনের বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে। বার্সেলোনা থেকে বিদায়ের সময় অঝোর ধারায় কান্না করেছিলেন মেসি। চোখের পানি আটকে রাখতে পারেননি। হাতে ধরা টিস্যু দিয়ে বারবার চোখ মুছছিলেন। তাতেও কান্নার বেগ সামলাতে পারেননি। মেসির কান্না মুছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

সেই টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। মেসি এখন আর বার্সার নন, পিএসজির। তবে বার্সার হয়ে না খেললেও মেসিকে যে স্পেনবাসী কখনো ভুলবে না; এটা তারই জ্বলন্ত উদাহরণ।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer