প্রকাশিত: ২৯/০৬/২০১৮ ৭:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ এএম

ডেস্ক নিউজ : বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনার লিওনেল মেসিকে নিয়ে নির্মিত হয়েছে গানের ভিডিও চিত্র।

যদিও গানটি ২০১৪ সালের বিশ্বকাপে ‘মেসি বাংলা সং’ নামে প্রকাশ হয়েছিল। এবং এর ব্যাপ্তি ছিল মাত্র দুই মিনিট।

এবার ২০১৮ বিশ্বকাপে ২৬ জুনের আলোচিত আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা শুরুর আগে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হল ‘মেসি বাংলা সং’-এর পূর্ণাঙ্গ গানের ভিডিও।

তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন সজল। রেজওয়ান শেখের সঙ্গীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস প্রতিযোগিতার তিন মুখ সজল, কর্নিয়া ও মাসুম।

গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘আমি আর্জেন্টিনার ভক্ত। বিশ্বসেরা ফুটবল তারকা মেসিকে নিয়ে লেখা গানের সুর করা আমার জন্য ছিল চ্যালেঞ্জের। আমরা টোটাল টিম কাজটি করেছি। শ্রোতারা নিরাশ হবেন না।’

কর্নিয়া বললেন, ‘শুধু মেসি ভক্তই না, যারা ফুটবলপ্রেমী মানুষ তাদের কাছেও গানটি অবশ্যই ভালো লাগবে। চার বছর পর পূর্ণাঙ্গ গান-ভিডিওটি প্রকাশের খবর জেনে খুশি লাগলো।’

গানটির ভিডিও দেখুন:

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer