ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৩/২০২৫ ৩:১৩ পিএম , আপডেট: ২২/০৩/২০২৫ ৩:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা।

আজ শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার মো. রাকিব আহমেদ (২৭), একই ইউনিয়নের নতুন পল্লান পাড়া ধূমপারং বিলের ওমর ফারুক (৩০) ও হাতিয়ার ঘোনার মো. রুবেল।

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী নারী খুরশিদ বেগম বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমরা চারজন বাড়ি ফিরছিলাম। পথে তিনজন যুবক মোটরসাইকেলে আমাদের পেছনে পেছনে আসতে থাকে। একপর্যায়ে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয় তারা। পরে তারা আমাদের মারধর ও ছুরিকাঘাত করে এবং টাকা দিতে বলে। তখন স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেলে তিনজনকে মোটরসাইকেলসহ আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন মেরিন ড্রাইভে তিন যুবককে আটক করেছে। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুত্র, জাগো নিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...