প্রকাশিত: ২১/০৫/২০১৭ ৭:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫২ পিএম

আতিকুর রহমান মানিক::

বালাবালা-মুসিবত থেকে ধর্ষকদের রক্ষায় মোনাজাত করার দায়ে সৃষ্ট নতুন মুসিবতে পড়ে নিজেই চাকরী হারিয়েছেন ইমাম সাহেব। কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম মসজিদের ইমামের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। ইমাম মাওলানা ইউনুছ ফরাজীকে চাকরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকার রেইনট্রি হোটেলে ধর্ষণ ঘটনায় অভিযুক্ত আপন জুয়েলার্স গ্রুপের “কল্যান কামনা ও বালা-মুসিবত থেকে রক্ষার জন্য” বিশেষ মোনাজাত করার দায়ে ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে মসজিদ পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বদরমোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল সূত্র জানান,   “দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করা একটি জঘন্য ঘটনায় জড়িতদের নিয়ে শুক্রবার জুম্মার নামাজে মোনাজাত এবং আপন জুয়েলার্সের জন্য মসজিদে বিশেষ  কোরআন খতমের ব্যবস্থা করে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের মনে আঘাত দিয়েছেন ইমাম। এ কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। ’
উল্লেখ্য, কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদে গত শুক্রবার জুম্মার নামাজে বানানীর ধর্ষকদের রক্ষার জন্য মোনাজাত করেন ইমাম সাহেব। এ নিয়ে মুসল্লীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। শনিবার বিভিন্ন পত্রিকা ও অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে রাতে জরুরী বৈঠকে বসেন মসজিদ পরিচালনা কমিটি। উক্ত বৈঠকে ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer