প্রকাশিত: ১০/০৮/২০১৯ ১০:০৩ এএম

শফিক আজাদ::
প্রাণঘাতী রোগ ডেঙ্গু থেকে রক্ষা ও পরিবেশ, দেশ ও জাতি ধ্বংসকারী সর্বনাশা মাদক প্রতিরোধে মুসল্লিদের সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়ে জুমার নামাজের আগে উখিয়া ষ্টেশন জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এডিস মশা থেকে ডেঙ্গুর বিস্তার। তাই স্থানীয় জনসাধারণকে স্ব স্ব বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
“ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” লিফলেট বিতরণ কালে তিনি বাড়িতে রাখা পরিত্যক্ত ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, কলস, ডাবের খোসায় জমে থাকা পানি থেকে এডিস মসার জন্ম হয়। তাই এ সমস্থ পরিত্যক্ত জিনিস বাড়িতে না রাখার পরামর্শ দেন।

তিনি বলেন, দেশে আজ ভয়াবহ মাদক দ্রব্য বিস্তার লাভ করেছে। মাদকের কারণে ছেলে পিতাকে মারছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। সামাজিক তথা বাড়ি-বাড়ি অস্থিরতা বিরাজ করছে।

তিনি বলেন, তার নাম্বারে যেকোন আপদকালীন সময়ে ফোন করে সহযোগীতা চাইলে পুলিশ তাৎক্ষণিকভাবে আপনার বাড়ীতে হাজির হতে বাধ্য।

একটি মহল দেশে ছেলেধরা গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। অফিসার ইনচার্জ এসমস্ত গুজবে কান না দিয়ে পুলিশের সহযোগীতা নেওয়ার আহ্বান জানায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...