ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৪ ৯:৪৭ এএম

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবির জনসংযোগ দপ্তর আজ সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে। বিজিবি থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বিজিপি’র ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।

এদিকে পালিয়ে আসা বিজিপি সদস্যদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে রোববার দুপুরের পর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ ছিল। তবে রোববার দিবাগত মধ্যরাত থেকে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

গুলিতে আহত হয়েছেন তিন বাংলাদেশি, আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন অনেকে। এর আগের রাতে মর্টার শেল পড়ে এক বাংলাদেশির ঘরে আগুন ধরে যায়। বন্ধ করা হয়েছে সেসব এলাকার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে ২৭১ কিলোমিটার সীমান্ত। এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায়। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer