বার্তা পরিবেশক
প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১০:১৬ পিএম

মিথ্যা ও হয়রানি মুলক মামলায় জামিন পাওয়ায় সহকর্মীদের সম্বর্ধনায় সিক্ত হলেন সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু।
৬ আগষ্ট (বিষ্যুদবার) সন্ধ্যায় টেকনাফ সাংবাদিক সমিতির (টেসাস) অস্থায়ী কার্যালয়ে তাঁকে সম্বর্ধিত করেন টেসাসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন টেসাসের আহবায়ক মমতাজুল ইসলাম মনু, সদস্য সচিব ছৈয়দুল আমিন চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ তাহের নাঈম, হুমায়ুন রশিদ, শামসুল আলম শারেক, রমজান উদ্দিন পটল, জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন ও আব্দুল্লাহ আল সম্রাট প্রমুখ।
সম্বর্ধনা সভায় টেসাসের নেতৃবৃন্দ বলেন, জসিম উদ্দিন টিপু টেকনাফের সিনিয়র সাংবাদিকদের একজন। তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেন। নিয়মিত সংবাদ ও সংবাদের পিছনের ঘটনা তুলে আনেন।
প্রতিনিয়ত টেকনাফের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রিপোর্ট করেন। সম্প্রতি তিনি (জুলাই মাসের শুরু থেকে) ইউনিয়ন বিভক্তি নিয়ে বেশ কয়েকটি সচিত্র প্রতিবেদন করেন। এছাড়া জসিম উদ্দিন টিপু প্রায় সময় সমাজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করেছেন। একজন সংবাদকর্মী হিসেবে রিপোর্ট করে সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা নৈতিকতার অংশ। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করার অপরাধে জসিম উদ্দিন টিপুকে হোয়াইক্যং ইউপির ঘটনায় দুঃখজনকভাবে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তার বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানি মুলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি। অন্যথায় টেকনাফের সাংবাদিক সমাজকে দুর্বার আন্দোলনে নামতে বাধ্য করবেননা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer