স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ২:৫৭ পিএম

সাফজয়ী বাংলাদেশের নারী ফুটবল দলের অন্যতম সদস্য আঁখি খাতুন বলেছেন, যদি তার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে ক্যাম্পে কী হয়েছে সেটা সবার সামনে ফাঁস করে দেবেন তিনি।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নারী ফুটবল দলের মালদিনি খ্যাত এই ডিফেন্ডার।

চলতি বছরের মে মাসে জাতীয় নারী দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান। এদের একজন ডিফেন্ডার আঁখি খাতুন, অন্যজন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। এর মধ্যে স্বপ্না ফুটবলই ছেড়ে দিয়েছেন। আঁখি ক্যাম্প ছেড়ে চলে গেছেন চীনে। থাকেন দেশটির সাংহাইয়ে। সেখানে তিনি নিয়মিত ফুটবল অনুশীলন করছেন।

তবে আঁখির ক্যাম্প ছাড়া নিয়ে আছে দুই ধরনের বক্তব্য। আঁখির দাবি, তিনি বাফুফেকে বলেই ক্যাম্প ছেড়েছেন। চীনে গেছেন তাও বাফুফেকে জানিয়েই। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছেন আঁখি। মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছেন এই ডিফেন্ডার। তবে আঁখি দাবি করেছেন, বাফুফেকে জানিয়েই তিনি সবকিছু করেছেন।

ওই সাক্ষাৎকারে আঁখি বলেন, আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে?

ক্ষুব্ধ হয়ে এই নারী ফুটবলার আরও বলেন, যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয়, তাহলে সব ফাঁস করে দেব। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করে দিব

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer