প্রকাশিত: ০৪/০৭/২০২২ ১১:৩৭ পিএম

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে ছেলে আখতার মাহমুদ মাহির (১৩)। সোমবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের কাছে ঘটনার বর্ণনা দেয়।

মাগুরা জেলা সদর সমাজসেবা অধিদফতরের কার্যালয়ে বাবুল-মিতু দম্পতির ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ছিল বাবুল-মিতু দম্পতির সাত বছর বয়সী মেয়ে তাবাসসুম টাপুরও।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘ঘটনার দিন মায়ের সঙ্গে ছিল ছেলে মাহির। তাকে স্কুলের গাড়িতে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মারা যান মিতু। এ মামলায় ছেলেই হচ্ছেন একমাত্র প্রত্যক্ষদর্শী। প্রথমবারের মতো আদালতের নির্দেশে দুই ছেলে-মেয়ের মুখোমুখি হতে পেরেছি।’

ওমর ফারুক আরও বলেন, ‘মাহির অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যেগুলো মামলার তদন্তকে এগিয়ে নিতে গুরুত্ব পাবে। বর্ণনা দিয়েছেন, কীভাবে চোখের সামনে মাকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। তবে মেয়ের বয়স কম হওয়াতে তাকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড় এলাকায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু খুন হন। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে এ মামলা তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশ। পরে মামলার তদন্ত পায় পিবিআই। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই তার বিশ্বস্ত সোর্সদের দিয়ে স্ত্রীকে খুন করান। পরে বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...