প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ১০:২১ এএম

ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো শুরু হচ্ছে আবার। দ্বিপাক্ষিক চুক্তি সইয়ের এক বছর পর শুক্রবার প্রথম দফায় ১০২ জন শ্রমিক কুয়ালালামপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়বেন। বাংলাদেশ জনশক্তি উন্নয়ন ও প্রশিক্ষন ব্যুরো বুধবার এসব শ্রমিকদের বর্হিগমন ছাড়পত্র দিয়েছে।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সাথে শ্রমিক রপ্তানির চুক্তি করে বাংলাদেশ। এ চুক্তি সইয়ের মাধ্যমে অন্তত ছয় বছর ধরে কার্যত বন্ধ থাকা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর সম্ভবনা আবার দেখা দেয়।

চুক্তিতে নির্মাণ, সেবা, বনায়ন, কৃষি এবং শিল্প খাতে বাংলাদেশ থেকে তিন বছরে ১৫ লাখ কর্মী নেয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন জাটিলতায় অনিশ্চিত হয়ে পড়ে শ্রম রপ্তানি। এরপর বিভিন্ন সময় শ্রমবাজার খোলার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত রপ্তানি শুরু হতে সময় লাগলো এক বছরেও বেশি।

এসব শ্রমিকরা মালয়েশিয়ার শিল্প, বনায়ন এবং কৃষিখাতের তিনটি কোম্পানিতে এক বছরের চুক্তিতে যাচ্ছেন। পরবর্তীতে মেয়াদ আরও বাড়ানোর কথা রয়েছে।

প্রথম বছরে এইসব শ্রমিকদের মাসিক বেতন হবে ৭শ থেকে ৮শ রিঙ্গিত, যা বাংলাদেশের টাকার পরিমাণে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা। এই বেতন পরে আরও বাড়ানোর সুযোগ আছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...