স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩/০১/২০২৫ ৯:৪৩ এএম

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ইনফান্তিনো কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নে ড. ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ায় ফুটবলের উন্নয়নে ফিফা সহায়তা করবে।

তিনি বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ফিফা সহায়তা করতে চায়।

ইনফান্তিনো আরও জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

যুব উৎসব চলাকালীন বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেও আসতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer