ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৫ ৪:৩৯ পিএম

মা জোসনা আক্তারের (৫২) দেয়া একটি কিডনিতে নতুন জীবন পেলেন ছেলে অপূর্ব মিয়া (২৭)। শুক্রবার প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে মায়ের দেয়া একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বাহাগুন্দ গ্রামের আব্দুল মালেকের ছেলে অপূর্ব মিয়া।

মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এ কিডনি প্রতিস্থাপন করা হয় বলে শনিবার বিকেলে নিশ্চিত করেন, অপূর্ব’র চাচাতো ভাই জামিল হোসেন কাজল।

তিনি বলেন, অপূর্ব ও তার মা দুজনই ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে এবং দুজনই আশঙ্কা মুক্ত। তবে তাদের স্বাভাবিক হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।

অপূর্ব’র পরিবারের বরাতে জানা গেছে, আব্দুল মালেক ও জোসনা আক্তার দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় অপূর্ব মিয়া। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করা অপূর্ব স্থানীয় বেখৈরহাটি বাজারে পোল্ট্রি মুরগির ব্যবসা করতেন। পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার চেষ্টা করছিলেন তিনি।

গত চার মাস আগে হঠাৎ করে তার রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎকের কাছে যাওয়ার পরামর্শ দেন।

তারপর কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক জানান, অপূর্ব’র দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তাকে বাঁচাতে দ্রুতসময়ের মধ্যে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।

এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে মায়ের কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয় । সুত্র আমারদেশ

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer