সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০১/১২/২০২৫ ১২:৪১ পিএম

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ ডিসেম্বর) সকালে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে মৌসুমের প্রথমদিন জাহাজ চলাচল শুরুর আগে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে তদারকির সময় অনিয়ম ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে ট্রাভেল পাস ছাড়াই ১,৮০০ টাকা করে টিকিট বিক্রির প্রমাণ মিলেছে। এ কারণে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

তিনি বলেন, কক্সবাজারের স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট কিনতে পারলেও অন্যান্য পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক।

এদিন তিনটি জাহাজ চলাচল করে এবং ১,১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করেন। পরিবেশ সুরক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ রাখা হয়েছে; পর্যটকদের বিশেষ পরিবেশবান্ধব বোতল সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব নির্দেশনা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...