ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১২/২০২৫ ২:২২ পিএম

সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ ৮ জন সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা–মেয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ৮ যাত্রী সাগরে পড়ে যান।

নিহতরা হলেন—সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার শিশু মায়মা (৪)।

পরবর্তীতে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও তার শিশু মায়মাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে দু’জনই মারা যান। অন্যদের মধ্যে আরও দু’জন অসুস্থ হলেও বাকিরা সুস্থ আছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপ ঘোলাচরে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ে দু’জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer