উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১২/২০২৫ ৭:১৪ পিএম

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট নিতে এসে ধরা পড়েছেন আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবক।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয় গরমিল ধরা পড়লে অফিসের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, শুরুতে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। তিনি নিজেকে হাফেজ পরিচয়ে আব্দুল আজিজ নাম ব্যবহার করেন। বয়স দেখান ২৫ বছর এবং জন্ম তারিখ ১০ জানুয়ারি ২০০০। বাবার নাম হাজী নজিবুল্লাহ ও মায়ের নাম শুকরা বেগম উল্লেখ করেন। কিন্তু বায়োমেট্রিক স্ক্যানেই ফাঁস হয় তার আসল পরিচয়— তিনি রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। রোহিঙ্গা রেকর্ড অনুযায়ী তার জন্ম ৫ জানুয়ারি ২০০১, বাবার নাম সালামত খান। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যে দেখা যায়, বর্তমান ঠিকানা দেখানো হয়েছিল মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রাম, যেখানে থেকে তিনি চলতি বছরের ১৬ সেপ্টেম্বর এনআইডি সংগ্রহ করেন। স্থায়ী ঠিকানা দেখানো হয় চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ হাশিমপুরে। আর পাসপোর্ট আবেদনে বর্তমান ঠিকানা উল্লেখ করা; হয় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায়। বাবা-মা হিসেবে উল্লেখিত নজিবুল্লাহ ও শুকরা বেগমের ঠিকানাও চট্টগ্রামের চন্দনাইশের খাজীরপাড়া ও হাশিমপুর এলাকায় দেখানো হয়। দুজনই গত ১৪ সেপ্টেম্বর এনআইডি সংগ্রহ করেছেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ আছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা এবং ১৮ হাজার টাকার বিনিময়ে মুন্সিগঞ্জ থেকে ভুয়া এনআইডি সংগ্রহ করেছেন। আজ যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তিনি ভুয়া এনআইডি ও তথ্য ব্যবহার করে পাসপোর্ট নিতে এসেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...