এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ৯:৩৭ পিএম , আপডেট: ০৭/০৬/২০২৬ ৯:৩৭ পিএম

রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া উপজেলায় গত কয়েক বছরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ডেন্টাল কেয়ার ও দন্ত চিকিৎসা কেন্দ্র। আধুনিক চিকিৎসার নামে অনেক প্রতিষ্ঠান রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করলেও মানসম্মত সেবা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এসব প্রতিষ্ঠানের ভিড়ে ব্যতিক্রমী ও আস্থার প্রতীক হিসেবে পুরো উপজেলাজুড়ে সুনাম কুড়িয়েছে এলিট ডেন্টাল কেয়ার।

অত্যাধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক, উন্নত চিকিৎসা পদ্ধতি এবং রোগীবান্ধব সেবার মাধ্যমে অল্প সময়েই উখিয়ার মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী টেকনাফ, রামু ও কক্সবাজার সদর এলাকা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন এলিট ডেন্টাল কেয়ারে।

উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজারের ঝাউতলা শারমিন টাওয়ারের নীচতলায় অবস্থিত মনোরম পরিবেশে গড়ে ওঠা সুসজ্জিত এই আধুনিক দন্ত চিকিৎসা কেন্দ্রটি ইতোমধ্যে নির্ভরযোগ্য সেবার একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করেছে। দাঁতের বিভিন্ন জটিল সমস্যা, রুট ক্যানেল, স্কেলিং, কসমেটিক ডেন্টিস্ট্রি, কৃত্রিম দাঁত স্থাপনসহ আধুনিক দন্ত চিকিৎসার বিভিন্ন সেবা এখানে প্রদান করা হচ্ছে।

অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতোমধ্যে উখিয়া উপজেলার আনাচকানাচে দন্ত রোগীদের মধ্যে একটি সুনাম ছড়িয়ে পড়েছে ‘এলিট ডেন্টাল কেয়ার’ ও মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মহিবুর রহমান তৌহিদের নাম।

এলিট ডেন্টাল কেয়ারের মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মহিবুর রহমান তৌহিদ একজন সরকারি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক। চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সুনাম কুড়িয়েছেন।

ডা. মহিবুর রহমান তৌহিদ বলেন,আমাদের সেবা ও চিকিৎসার মান অত্যন্ত উন্নত। অত্যাধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহারের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। উন্নত প্রযুক্তি ও মানসম্মত সেবার কারণে অনেকেই চিকিৎসা ব্যয়কে কিছুটা বেশি মনে করেন। তবে রোগীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা করে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমি সবসময় উদার থাকার চেষ্টা করি। মানুষের দোরগোড়ায় সঠিক ও মানসম্মত দন্ত চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। চিকিৎসা সেবা কোনো ব্যবসা নয়, এটি মানুষের প্রতি দায়িত্ব ও অঙ্গীকার।

স্থানীয়দের ভাষ্যমতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং নির্ভুল চিকিৎসা সেবার কারণে অল্প সময়ের মধ্যেই উখিয়ার দন্ত চিকিৎসা খাতে একটি আস্থার নাম হয়ে উঠেছে এলিট ডেন্টাল কেয়ার।

মানসম্মত চিকিৎসা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে এলিট ডেন্টাল কেয়ার উখিয়ার দন্ত চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer