ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৪/২০২৫ ৮:৩৩ এএম

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনে বাধা দেওয় ছুরিকাঘাতে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাত আরা (৩৫) পূর্ব মহেশখালীয়া পাড়ার মোহাম্মদ ইসমাইলের স্ত্রী। অভিযুক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া পূর্ব মহেশখালীয়া পাড়ার নাগু মিয়ার ছেলে এবং ইসমাইলের বড় ভাই।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম প্রকাশ লুতিয়া বাড়িতে মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট ভাই ইসমাইলের স্ত্রী জান্নাত আরা উঠানে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে তাকে আঘাত করেন ইব্রাহিম। অতিরিক্ত রক্তক্ষরণে মারা জান্নাত আরা।

হোয়াইক্যং ‎পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাহেরুল ইসলাম জানান, ‘নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত লুতিয়া পালতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...