প্রকাশিত: ২৬/০৫/২০১৭ ২:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে অধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে দু’গ্রুপের সংঘর্ষে এনামুল হকনামে একজন নিহত হয়েছে। আজ সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত এনামুল হক ওই ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ার নুরুল হক প্রকাশ ভেক্কার ছেলে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অধিপত্য বিস্তার নিয়ে আইয়ূব আলী ও জোনাব আলী নামে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে পূর্ব হরিয়ার ছড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এনামুল হকের মৃতদেহ এবং অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer