প্রকাশিত: ১৮/০৭/২০১৭ ৫:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৬ পিএম

ঢাকা: মন্ত্রিসভায় যেকোনো সময় একটা রদবদল হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদলে বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে মন্ত্রিসভায় যেকোনো সময় একটা রদবদল হতে পারে। রদবদল কখন হবে, তা বলতে পারব না।
উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা সম্পূর্ণ গুজব। এ রকম কোনো পদের কথা তাঁর জানা নেই।

পাঠকের মতামত

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...