উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০২/২০২৫ ৮:২৩ এএম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দুইমাস পর্যটক যাওয়ার পর শনিবার ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে শনিবার থেকে কোন পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারেননি। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে আগামী ৯ মাস দ্বীপে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। সবর্শেষ শুক্রবার ৩১ জানুয়ারি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনদ্বীপে গিয়েছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত দুই মাস ডিসেম্বর-জানুয়ারিতে দ্বীপে পর্যটক ভ্রমণে এসেছিল। তাও সীমিত পরিসরে। শুক্রবার ভ্রমণের শেষ সময় ছিল। শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই। সব পর্যটক শুক্রবার নিজ নিজ গন্তব্যে চলে গিয়েছেন’।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল। পহেলা ফেব্রæয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে পর্যটক ছাড়া সেন্টমার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে। সরকার নতুন কোন নির্দেশনা দিলে সেমতে ব্যবস্থা নেওয়া হবে’।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...