উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৬/২০২৪ ৭:৫১ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তার নাম রিপা আক্তার। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান বলেন, সন্ধ্যার দিকে হাসপাতালে পুরাতন ভবনে গাইনি বিভাগে ওই নারী অ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এতে আমাদের আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে নারী আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করেন যে তিনি চিকিৎসক নন।

তিনি আরও জানান, একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওই নারী। এক আত্মীয়কে দেখার জন্য ঢাকা মেডিকেলে এসেছেন বলে দাবি করেন। পরে আত্মীয়র নাম বলতে না পারায় একপর্যায় তিনি স্বীকার করেন, নিউমার্কেট থেকে অ্যাপ্রোন কিনে এখানে আসেন।

ঢাকা মেডিকেলের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. খালেকুজ্জামান খান বলেন, রিপা আক্তার নামের ওই ভুয়া চিকিৎসককে আমাদের আনসার সদস্যরা আটক করেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।

আটক ওই নারী কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer