প্রকাশিত: ০৩/১০/২০১৬ ৯:১০ এএম , আপডেট: ০৩/১০/২০১৬ ৯:১১ এএম
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারমুলা সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা চালায় সন্ত্রাসীরা।
এনডিটিভি ও রয়টার্স সূত্রে এ খবর জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টার দিকে এ হামলায় ৩-৪ জন সন্ত্রাসী অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা ঝিলম নদী দিয়ে ওই এলাকায় ঢুকে এ হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি সেনাবাহিনীর অনুকূলে রয়েছে। সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা।
এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
কাশ্মীরের পুলিশ সূত্র জানায়, রাজধানী শ্রীনগর থেকে ৫০ মাইল উত্তরে বারামুলার ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে প্রথমে গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে হামলা করে তারা। এরপরে শুরু হয় গুলিবর্ষণ।
উল্লেখ্য, এর কিছু দিন আগেও একবার উরির সেনা ক্যাম্পে হামলা হয়েছিল। ওই হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত হয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer