প্রকাশিত: ০৯/০৬/২০১৬ ১:২৭ পিএম

160608152518_buddhist_temple_offers_ifter_to_muslims_640x360_bbc_nocredit-picsayঢাকা : বিশ্বব্যাপী বাড়ছে জঙ্গিবাদের উৎপাত। ধর্ম প্রতিষ্ঠার নামে একদল মানুষ চালাচ্ছে তাণ্ডব। বিভীষিকাময় করে তুলছে সুন্দর এ পৃথিবীকে। আর এর মধ্যেও কিছু কিছু মানুষ জাগিয়ে তোলেন মানবতাকে, স্বপ্ন দেখান সুন্দর পৃথিবীর। এমনই এক উদাহরণ রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা। পুরো রমজান মাস জুড়েই এখানে গরীব রোজাদারদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় ইফতার।

সম্প্রীতির এই অনন্য নজির স্থাপন করেছেন সিঙ্গাপুরের নাগরিক বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যবসায়ী মি. ভিক্টর লি। ২০১৩ সালে প্রথম তিনি উদ্যোগী হয়ে এ ইফতারের আয়োজন করেছিলেন। এরপর থেকে তিনি আয়োজন না করলেও বিহারের পক্ষ থেকেই আয়োজন করা হয় ইফতার বিতরণের।

জানা গেছে, তিনি এই বৌদ্ধ মহাবিহারে মাঝেমধ্যেই আসেন। বিহারের এতিম শিক্ষার্থী ও এলাকার দরিদ্র মানুষের জন্য তিনি চাল, ডালসহ নানা খাদ্যদ্রব্য দানও করেন। তার এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি বাবু প্রমথ বড়ুয়া। প্রতিদিন বিকেলে এই এলাকার গরীব রোজাদার ব্যক্তিরা এসে সারি ধরে ইফতারের প্যাকেট নিয়ে যান সানন্দে।

আর তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন বৌদ্ধ ধর্মগুরু সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের। মাসব্যাপী এই বণ্টনের দায়িত্ব তিনিই নিজে হাতে পালন করেন। তাকে এ কাজে সাহায্য করেন বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের। ১ রমজান থেকেই প্রতিদিনই ২৫০ থেকে ৩০০ জনের মধ্যে ইফতার বণ্টন করা হয় এখানে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিহারটিতে বর্তমানে ৭ শতাধিক অনাথ ছেলে পড়াশুনা করে। সেখানে তাদের থাকা-খাওয়ারও ব্যবস্থা আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer