ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৭:০০ এএম

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি চট্টগ্রাম, কক্সবাজারে একটি প্রকল্পে অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ (সিসি) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় প্রজেক্ট লেভেলের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪৯,৮৬৯ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ও যোগাযোগ ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া career.prottyashi@gmail.com এই ঠিকানায় কভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৪।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer